শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডেল্টা লাইফের জীবন বীমা তহবিল বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা

  |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

ডেল্টা লাইফের জীবন বীমা তহবিল বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা

বীমা খাতের তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বীমা তহবিল চলতি বছরের সেপ্টেম্বর শেষে ৪ হাজার ১০২ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ৯০৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ বেড়েছে ১৯৬ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবি পরিশোধসহ মোট ব্যয়ের পর উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৮৯ কোটি টাকায়, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ২৩ কোটি টাকা। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বীমা দাবি পরিশোধসহ মোট ব্যয়ের পর কোম্পানিটির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৭ কোটি টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৮ কোটি টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com