শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক বছরের জন্য কোনো বীমা কোম্পানির সিইও হতে পারবেন না বিশ্বজিৎ

  |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   53 বার পঠিত

এক বছরের জন্য কোনো বীমা কোম্পানির সিইও হতে পারবেন না বিশ্বজিৎ

আগামী এক বছরের জন্য দেশের বীমা কোম্পানিগুলোতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশ্বজিৎ কুমার মন্ডলের নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। একইসঙ্গে তার সাবেক কর্মস্থল হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স ও যমুনা লাইফ ইন্সুরেন্স এ যেকোনো পদে নিয়োগে স্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার ১ মার্চ মোহাঃ আব্দুল মজিদ (উপসচিব) পরিচালক (আইন) স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রাক্তন মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কুমার মন্ডল কে বীমা আইন, ২০১০ এর ৫০(১)(খ) ধারায় সূত্রোক্ত পত্রের মাধ্যমে বিগত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে উক্ত বীমাকারীর মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ হতে অপসারণ করা হয়।

২.০ জনাব বিশ্বজিৎ কুমার মন্ডল উক্ত অপসারণ আদেশ সংক্রান্ত তাঁর দায়েরকৃত রিট মামলাসমূহ প্রত্যাহার করে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনাপূর্বক
অপসারণ আদেশ প্রত্যাহারের আবেদন করেন। সার্বিক বিষয়াদি বিবেচনায় কর্তৃপক্ষ এতদসংক্রান্ত আদেশটি নিম্নরূপে সংশোধন করার সিদ্ধান্ত গৃহীত হয়:
(ক) তিনি যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এবং হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর কোন পদে নিয়োজিত
হতে পারবেন না;
(খ) অত্র আদেশ প্রদানের তারিখ হতে এক বছর অতিক্রম না হওয়া পর্যন্ত অন্য কোন বীমা কোম্পানীতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে
নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না;
(গ) উক্ত এক বছর অতিক্রান্ত হওয়ার পর যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এবং হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড
ব্যতীত অপর কোন কোম্পানীতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন;
(ঘ) উক্ত এক বছরের মধ্যে যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এবং হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ব্যতীত অন্য সকল কোম্পানীতে মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্যতীত অন্য পদে নিয়োজিত হতে পারবেন।
চেয়ারম্যান, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড; চেয়ারম্যান, হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড;এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com