শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

  |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   64 বার পঠিত

বীমা গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আহমদ আলী একটি বীমা কোম্পানিতে এবং মৌলদ হোসেন আরেকটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গ্রাহক সংগ্রহ, কমিশন ও বিভিন্ন সুবিধা নিয়ে তাদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়।

পরবর্তীতে এই বিরোধ দ্রুত দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাপক সহিংসতা ঘটে, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জানান, গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com