শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পপুলার লাইফের উদ্যোগে চট্টগ্রামে বীমা দাবির চেক প্রদান ও ব্যবসা উন্নয়ন সভা

  |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   47 বার পঠিত

পপুলার লাইফের উদ্যোগে চট্টগ্রামে বীমা দাবির চেক প্রদান ও ব্যবসা উন্নয়ন সভা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলে বীমা দাবির চেক প্রদান ও উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসা সম্প্রসারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের শেল জোহরা টাওয়ারে অবস্থিত কোম্পানির নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে বীমা দাবির চেক বিতরণ ও ব্যবসা উন্নয়ন সভার আয়োজন করা হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল, আল বারাকাহ ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর এবং একক বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক অরুণ চন্দ্র নাথ প্রমুখ।

সভা শেষে মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com