শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর

  |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   66 বার পঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল) সাম্প্রতিক সময়ে অগ্নি বীমা খাতে একটি উল্লেখযোগ্য দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহক সেবায় তাদের অঙ্গীকারের প্রমাণ দিয়েছে। প্রতিষ্ঠানটি দ্রুত ও কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত গ্রাহকের দাবির অর্থ পরিশোধ করে বীমা সেবার প্রতি আস্থা আরও জোরদার করেছে।

এই উপলক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ্ মেসার্স আপন মেটাল ফ্যাক্টরি অ্যান্ড ওয়ার্কস-এর স্বত্বাধিকারী মো. কবির হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর করেন। তিনি এ সময় গ্রাহকদের স্বার্থরক্ষায় দ্রুত দাবি নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির দাবি বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা মে. ফিরোজুল ইসলাম এবং দাবি বিভাগের ডেপুটি ম্যানেজার মো. জহিরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা সকলেই গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বীমা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com