শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রূপালী ব্যাংকে নতুন এমডি ওয়াহিদুল ইসলাম

  |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   202 বার পঠিত

কাজী মো. ওয়াহিদুল ইসলাম, এমডি, রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। যুগ্ম সচিব মীনাক্ষী বর্মণের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ওয়াহিদুল ইসলামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। রূপালী ব্যাংকে এত দিন ভারপ্রাপ্ত এমডি দায়িত্ব পালন করে আসছিলেন পারসুমা আলম।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৯ সেপ্টেম্বর সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)—এই ছয় ব্যাংকের এমডিদের সরিয়ে দেওয়া হয়। তখন রূপালী ব্যাংকের এমডি পদে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১১ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com