শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আর্জেন্টাইন পেসারের ডাবল হ্যাটট্রিকের বিরল রেকর্ড

  |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   131 বার পঠিত

আর্জেন্টাইন পেসারের ডাবল হ্যাটট্রিকের বিরল রেকর্ড

আর্জেন্টাইন পেসারের ডাবল হ্যাটট্রিকের বিরল রেকর্ড

দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাকে সবাই ফুটবলের জন্যই বেশি চেনে। ওই ইভেন্টে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা এখন ক্রিকেটেও শামিল হয়েছে। কেবল তাই নয়, সংক্ষিপ্ত ফরম্যাটে অল্প সময়ের ক্যারিয়ারে ডাবল হ্যাটট্রিক করে বিরল রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন পেসার হার্নান ফেনেল। এ ছাড়া মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে তিনি একাধিক হ্যাটট্রিকেরও রেকর্ড গড়ে ফেললেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক উপ-বাছাইপর্বের ম্যাচে গতকাল (রোববার) কেম্যান আইল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে হওয়া ম্যাচটিতে টানা ৪ বলে উইকেট নেন ফেনেল। তিনি ২০তম ওভারের শেষ ৪ বলে ৪ উইকেট নিয়ে কেম্যানকে ১১৬ রানে অলআউট করে দেন। এ নিয়ে টি-টোয়েন্টি দুটি হ্যাটট্রিক হয়ে গেল তার।

ফেনেল ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিকের রেকর্ড আছে আরও পাঁচ জনের। তারা হলেন– আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের পেস অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার ও লেসোথোর পেসার ওয়াসিম ইয়াকুবুর। সেই দলে নতুন করে নাম লেখালেন আর্জেন্টাইন পেসার।

অবশ্য ফেনেলের এমন রেকর্ডগড়া ম্যাচেও জয় পায়নি আর্জেন্টিনা। লক্ষ্য তাড়ায় ফুটবলের জনপ্রিয় দলটি ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬.৫ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায়। ফলে তাদের বিপক্ষে ২২ রানে জিতেছে কেম্যান। ম্যাচে মাত্র ১৪ রান খরচায় ফেনেল ৫ উইকেট শিকার করেনে। ম্যাচ জিতলে হয়তো তার রেকর্ডের আনন্দ পূর্ণতা পেত!

এ ছাড়া এখন পর্যন্ত মোট ছয় বোলার টি-টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিক করেছেন। কালকের ম্যাচের আগে ফেনেল ২০২১ সালে অ্যান্টিগায় পানামার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম হ্যাটট্রিকটি পেয়েছিলেন। তিনি ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি করে হ্যাটট্রিক করা বোলাররা হচ্ছেন– লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), টিম সাউদি (নিউজিল্যান্ড), মার্ক পাভলোভিচ (সার্বিয়া), ওয়াসিম আব্বাস (মাল্টা), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com