শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনুমোদনহীন বেতার যন্ত্র ‘বেচাকেনা’, সতর্ক করল বিটিআরসি

বাংলাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   79 বার পঠিত

অনুমোদনহীন বেতার যন্ত্র ‘বেচাকেনা’, সতর্ক করল বিটিআরসি

সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেয় বিটিআরসি।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিটিআরসির অনুমোদনের বাইরে ব্যক্তি বা প্রতিষ্ঠান বেতার যন্ত্র (সেট টপ বক্স, স্যাটেলাইট রিসিভার, রিফ্লেকটরসেট, এ্যান্টিনা, এলএনবি, ট্রান্সমিটার, এ্যামপ্লিফায়ার, মডুলেটর, স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি কনভার্টার) আমদানি বা প্রস্তুত করছে। এছাড়া দেশি ও বিদেশি অনলাইন পোর্টাল, দেশীয় ইলেক্ট্রনিক্স বাজার অথবা অন্য কোনো মাধ্যম থেকে ক্রয় ও বিক্রয় করছে। যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ (সংশোধিত-২০১০)-এর ধারা ৫৫ (১) অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ এসব বেচাকেনা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়। অন্যথায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com