ব্যাংক ডেস্ক | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 98 বার পঠিত
সংগৃহীত ছবি
ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের অপেক্ষাকৃত কম মূল্যের (১০ হাজার ডলার পর্যন্ত) ক্রস বর্ডার পেমেন্ট সেবা নিশ্চিত করতে জেপি মরগান চেজ ব্যাংক এনএ’র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংক এশিয়া ‘সুইফট গো’ সেবা চালু করেছে। অর্থ প্রেরণকারী ও বেনিফিশিয়ারির জন্য রিসিপ্ট ও পেমেন্ট ট্র্যাকিং নম্বরসহ একই দিনে সর্বোচ্চ চার ঘণ্টার মধ্যে সহজ এবং সরাসরি অর্থ স্থানান্তরের লক্ষ্যে সুইফট এ সেবাটির প্রচলন করে। ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে সুইফট গো সেবার উদ্বোধন করেন। জেপি মরগান চেজ, বাংলাদেশ অফিসের নির্বাহী পরিচালক সাজ্জাদ আনাম, সুইফটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam