শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকের উদ্যোগে শরী’আহ পরিপালন আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যাংক ডেস্ক   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   78 বার পঠিত

ইসলামী ব্যাংকের উদ্যোগে শরী’আহ পরিপালন আলোচনা সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী’আহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ওবায়দুল্লাহ হামযাহ প্রধান অতিথি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান (চলতি দায়িত্ব) মিজানুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখাপ্রধান মোঃ মাহবুব-এ আলম। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরী’আহ সেক্রেটারিয়েট-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন লোকাল অফিস কর্পোরেট শাখাপ্রধান মো. জাকির হোসেন।
কর্মশালায় ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার নির্বাহী, কর্মকর্তা ও বিশিষ্ট গ্রাহকরা অংশগ্রহণ করেন

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com