শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চোটে পাকিস্তান সফরে যেতে পারছেন না মুস্তাফিজ

  |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   69 বার পঠিত

চোটে পাকিস্তান সফরে যেতে পারছেন না মুস্তাফিজ

চোটে পাকিস্তান সফরে যেতে পারছেন না মুস্তাফিজ

আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা বোলার মুস্তাফিজুর রহমান। এতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না তিনি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। দেশের হয়ে ১৬ টেস্ট ও ২ ওয়ানডে খেলা খালেদের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে (শনিবার) আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাম হাতের বুড়ো আঙুলে চোট পান মুস্তাফিজ। জাতীয় দলে ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে চিড় ধরে। এ আঘাতের কারণে তার বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। আমাদের বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী, তাকে আগামী দুই থেকে তিন সপ্তাহ পাওয়া যাবে না। তিনি কতটা সেরে উঠলেন, তা দুই সপ্তাহ পর মূল্যায়ন করব।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com