| বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট | 147 বার পঠিত
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান
৭১তম ওভারেই শেষ হয়েছে কলম্বো টেস্টের প্রথম দিনের খেলা। গতকাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ব্যাট করতে নেমে একাধিক ব্যাটার বড় ইনিংসের আভাস দিলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান।
একই পথ ধরে থিতু হওয়ার পর বিশ্ব ফার্নান্দোকে নিজের উইকেট দিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ৪২ বলে করেন ৩১ রান। তাতে ভাঙে নাঈম হাসানের সঙ্গে গড়া ৩৭ রানের জুটি। এরপর ২৫ রান করে বিদায় হন নাঈমও। তাকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো।
আজ বাংলাদেশের হয়ে দিন শুরু করবেন দুই টেল এন্ডার তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। ২৪ বলে ৯ রানে তাইজুল ও ৫ বলে ৫ রানে অপরাজিত আছেন ইবাদত।
Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam