শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অত্যাধুনিক পেমেন্ট সলিউশন চালু করল ইবিএল

ব্যাংক ডেস্ক   |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   102 বার পঠিত

অত্যাধুনিক পেমেন্ট সলিউশন চালু করল ইবিএল

সংগৃহীত ছবি

 গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুনত্ব আনতে একটি অত্যাধুনিক কন্ট্যাক্টলেস পেমেন্ট সলিউশন চালু করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। গত সোমবার ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাস্টার কার্ড এবং ভিসার সহযোগিতায় দেশে প্রথমবারের মতো ‘ওয়্যারইবিএল’ নামে একটি ওয়্যারেবল পেমেন্ট ডিভাইস উদ্বোধন করা হয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নতুন পেমেন্ট ডিভাইসটি উদ্বোধন করেন। তিনি এই ডিভাইসটিকে দেশের ইতিহাসে পেমেন্ট সলিউশনের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে বৈশ্বিক ধারা এবং প্রযুক্তি গ্রহণ করার এটিই সময়। কন্ট্যাক্টলেস পেমেন্ট বিষয়টি অপেক্ষাকৃত নতুন হলেও এর সম্ভাবনা ব্যাপক। আমরা মার্কেটে আরও যুগান্তকারী সলিউশন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, মাস্টার কার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসার কান্ট্রি ম্যানেজার– বাংলাদেশ, নেপাল ও ভুটান সৌম্য বসু, ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিংপ্রধান এম খোরশেদ আনোয়ার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একটি কমপ্যাক্ট পেমেন্ট রিং, বিভিন্ন ধরনের ফোনহোল্ডার ও গ্রিপ, স্টাইলিশ ও ফ্যাশনেবল রিস্টব্যান্ড এবং বহনযোগ্য কমপ্যাক্ট ফোব স্লিভে ওয়্যারইবিএল পাওয়া যাবে। বর্তমানে ইবিএল প্রিমিয়াম ক্যাটাগরি, ভিসা ও মাস্টার কার্ড ক্রেডিটকার্ডধারীরা www.ebl.com.bd/wearebl লিংক অথবা কিউআর কোডের মাধ্যমে তাদের পছন্দনীয় ডিভাইস প্রিবুক করতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com