শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন

  |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন

শতবর্ষের ঐতিহ্যে সমৃদ্ধ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রধান ফটকটি শুধু বিদ্যালয়ের সৌন্দর্য বাড়াবে না, পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ইতিহাসে এই নতুন সংযোজন শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com