| সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 142 বার পঠিত
রাজধানীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দিলকুশায় কোম্পানীর নিজস্ব ভবনের সেমিনার কক্ষে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, আল আমিন একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের
উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার,
আল-বারাকাহ্ একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক।
Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam