শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

  |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে শেষ বলের লড়াইয়ে ৮ রানে হারিয়েছে টাইগাররা।

আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। জবাবে আফগানরা ১৪৬ রানে অলআউট।

নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারালেও পরের ম্যাচে শ্রীলংকার কাছে হেরে যায় বাংলাদেশ। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে হংকংকে হারায় আফগানরা। তাই বাংলাদেশের কাছে হারলেও বৃহস্পতিবার শেষ ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরে ওঠার সুযোগ থাকবে রশিদ খানদের। বাংলাদেশের বিপদ কাটেনি। নিট রানরেটে আফগানিস্তানের (+ ২.১৫০, পয়েন্ট ২) চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ (-০.২৭০, পয়েন্ট ৪)। শ্রীলংকা ৪ পয়েন্ট ও +১.৫৪৬ নিট রানরেট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে। অর্থ্যাৎ, আগামীকাল লংকানদের বিপক্ষে আফগানরা জিতলেই বিদায় নেবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (তানজিদ ৫২, সাইফ ৩০, তাওহীদ ২৬; নূর ২/২৩, রশিদ ২/২৬)। আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬/১০ (গুরবাজ ৩৫, আজমতুল্লাহ ৩০, রশিদ ২০; মুস্তাফিজ ৩/২৮, নাসুম ২/১১, রিশাদ ২/১৮, তাসকিন ২/৩৪)। ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: নাসুম আহমেদ (বাংলাদেশ)।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com