| বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক মো. মোতাহার হোসেন ও মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ হাবিবুল বাহার, মোহাম্মদ আতিক আকবর, ময়নুল ইসলাম ও মোস্তফা জামাল হোসেন এফসিএ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।
সভায় অন্যান্য এজেন্ডার সাথে সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam