| শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত
বীমা খাতে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২০ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৭৭ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ৬৪ টাকা ৩০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫৪ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ২৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক। আলোচ্য হিসাব বছরে প্রগতি ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১ পয়সা (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫৮ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রগতি ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৯৭ পয়সা।
Posted ৭:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam