শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সেনা ইন্স্যুরেন্সকে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ নিয়ে সভা ডেকেছে আইডিআরএ

  |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

সেনা ইন্স্যুরেন্সকে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ নিয়ে সভা ডেকেছে আইডিআরএ

 

সরকারি সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি) কর্তৃক শতভাগ অবলিখনের হার পরিবর্তন করে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ এসবিসি’র পরিবর্তে সেনা ইন্স্যুরেন্স পিএলসি’কে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে নন লাইফ বীমা খাতের সংম্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আগামী বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কর্তৃপক্ষের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত ০৯ অক্টোবর কর্তৃপক্ষের উপপরিচালক মোঃ সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এই সভার কথা জানানো হয়েছে।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বীমা কর্পোরেশন আইন ২০১৯ এর ১৬(১) ধারায় বর্ণিত সরকারি সম্পত্তি সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক ১০০% অবলিখনের হার পরিবর্তন করে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ সাধারণ বীমা কর্পোরেশনের পরিবর্তে সেনা ইন্স্যুরেন্স পিএলসি’কে প্রদানের বিষয়ে নন-লাইফ বীমা খাতের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট (নন-লাইফ প্রতিনিধি) এবং সকল নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের অংশ নিতে আহবান জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com