শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন করল আর্জেন্টিনা

  |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   222 বার পঠিত

২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন করল আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের জন্য নিজেদের নতুন হোম কিট বা জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে আর্জেন্টিনা। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের তৈরি এই জার্সিতে রয়েছে ঐতিহ্যবাহী আকাশি-সাদা উল্লম্ব স্ট্রাইপ, তবে এবার যুক্ত হয়েছে গ্রেডিয়েন্ট শেডের নতুন ছোঁয়া।

প্রতিটি আকাশি স্ট্রাইপে হালকা থেকে গাঢ় নীলের মিশ্রণ ব্যবহার করা হয়েছে—যা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী জার্সিকে স্মরণ করিয়ে দেয়।

কাঁধে নেভি রঙের অ্যাডিডাস থ্রি স্ট্রাইপস এবং হাতার প্রান্তেও একই রঙ ব্যবহৃত হয়েছে। জার্সিটির নাম্বার ও নাম থাকবে নেভি নীল রঙে সাদা বর্ডারসহ; আর পুরো কিটে থাকছে নেভি, আকাশি ও সোনালি রঙের সমন্বয়ে শর্টস ও মোজা।

jersey 2

ছবি- অ্যাডিডাস

অ্যাডিডাস জানিয়েছে, আর্জেন্টিনার এই নতুন হোম জার্সি আজ (৬ নভেম্বর) থেকে বাজারে পাওয়া যাবে।

ডিজাইনারদের মতে, নীলের ভিন্ন ভিন্ন গাঢ় ছায়াগুলোই হলো আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ী জার্সির প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই নতুনত্ব সত্ত্বেও জার্সিটির নকশা বেশ সাহসী এবং নজরকাড়া।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com