শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক ওভারে এক রান দিয়ে ৩ উইকেট শিকার!

  |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

এক ওভারে এক রান দিয়ে ৩ উইকেট শিকার!

দুবাই ক্যাপিটালের হয়ে দুর্দান্ত এক ওভার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান আমিরাতের ইনিংসের ১৮তম ওভারে মাত্র ১ রান খরচায় তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।

ওভারটির বল বিন্যাস ছিল W-1-W-0-W-0। প্রথম বলেই মুস্তাফিজের কাটারে কাবু হয়ে ক্যাপ্টেন শানাকার হাতে ক্যাচ দেন রাশিদ খান। পরের উইকেটে টম ব্যান্টনকে সহজ ক্যাচে বিদায় করেন ডি প্লুই। এরপর ওভারের শেষ উইকেটে এ এম গাজানফারকে স্লিপে দুর্দান্ত ক্যাচে ফেরান সেই ডি প্লুই।

ইনিংসের শেষ দিকে মুস্তাফিজের এই বিধ্বংসী স্পেলেই বড় ধস নামে মুম্বাই ইন্ডিয়ান আমিরাতের ব্যাটিংয়ে। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারে ১৩৮ রান।

৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

ডেথ ওভারে অভিজ্ঞতা ও বৈচিত্র্যের নিখুঁত ব্যবহার করে আবারও নিজের কার্যকারিতা প্রমাণ করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার এই স্পেল ম্যাচে দুবাই ক্যাপিটালকে বড় সুবিধা এনে দেয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com