| সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 56 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র শরীয়তপুর অঞ্চলের মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারী ) সকালে শরীয়তপুর দুবাই প্লাজায় এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র শরীয়তপুর জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্টোল) সৈয়দ মোতাহার হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়ের, প্রকল্প ইনচার্জ কবির হোসেন হাওলাদার, আল-আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ সাংবাদিক মোহাম্মদ নান্নু মৃধা, পপুলার ডিপিএস প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক গ্রাহকদের হাতে হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি শওকত আলী।
Posted ৬:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam