শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশনবিষয়ক কর্মশালা সম্পন্ন

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   278 বার পঠিত

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশনবিষয়ক কর্মশালা সম্পন্ন

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা নর্থ, চট্টগ্রাম সাউথ, ময়মনসিংহ ও নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ নভেম্বর ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন।

অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ।

দিনব্যাপী এ কর্মশালায় জোনসমূহের অধীন বিভিন্ন শাখা ও এজেন্ট আউটলেটের ৭৯০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪১ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com