শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিজয় দিবসে শহীদ মিনারে গ্রামীন ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   127 বার পঠিত

বিজয় দিবসে শহীদ মিনারে গ্রামীন ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা

সংগৃহীত ছবি

পাকিস্তানী হায়েনার বাহিনীর কবল থেকে দেশমাতাকে মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছিল যারা, বিজয়ের মাহেন্দ্রক্ষণে সেইসব বীর সেনানীদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি। সকাল থেকে শহীদ মিনারে নামে মানুষের ঢল। শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানায় একাত্তরের বীর সন্তানদের।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তার ৫২তম বার্ষিকী পালন হয় শনিবার। ভোরে রাজশাহীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়। এর পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়।

এর অংশ হিসেবে রাজশাহী কলেজ শহীদ মিনারে বেদীতে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান গ্রামীন ব্যাংকের কর্মকর্তারা। এ উপলক্ষে সকালে গ্রামীন ব্যাংকের রাজশাহী যোনাল অফিসের পক্ষ থেকে বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালী নিয়ে তারা রাজশাহী কলেজ শহীদ মিনারে যান।

র‌্যালীতে নেতৃত্ব দেন, গ্রামীন ব্যাংকের রাজশাহী যোনাল অফিসের যোনাল ম্যানেজার আ. ক. ম. শামসুদ্দোহা। এ সময় উপস্থিত ছিলেন জোনাল অডিট অফিসার মো. মনিরুজ্জামান, এরিয়া ম্যানেজার মো. আলমগীর হোসেন প্রমূখ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com