শিক্ষা ডেস্ক | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 59 বার পঠিত
সংগৃহীত ছবি
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ৩০ অক্টোবর। দুই দফায় সময় বাড়িয়ে ফরম পূরণ প্রক্রিয়া গত ১৯ নভেম্বর শেষ হয়। তবে ঠিক কতজন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে, তা এখনো জানায়নি শিক্ষা বোর্ডগুলো।
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ এপ্রিল। ২৮ জুলাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam