মাঠ থেকেই সালাউদ্দিনের জন্য দোয়া

খেলাধূলা ডেস্ক   |   শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত

মাঠ থেকেই সালাউদ্দিনের জন্য দোয়া

সংগৃহীত ছবি

বাফুফে সভাপতি ও বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ কাজী সালাউদ্দিন হৃদরোগে আক্রান্ত। প্রায় এক সপ্তাহ যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার বাইপাস সার্জারি আবশ্যক। বাফুফে সভাপতির সংকটপূর্ণ পরিস্থিতি থেকে দ্রুত সুস্থতার জন্য আজ (শুক্রবার) প্রিমিয়ার লিগের চার ভেন্যুতেই ম্যাচ শুরুর আগে দোয়া কামনা করা হয়।

গোপালগঞ্জ, ময়মনসিংহ ও রাজশাহী এই তিন ভেন্যুতে আজ আড়াইটায় খেলা শুরু হয়েছিল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফ্লাডলাইট থাকায় ম্যাচ শুরু হয় সাড়ে ৪টায়। প্রতিটি ভেন্যুতেই লিগ শুরুর আনুষ্ঠানিকতা ও সালাউদ্দিনের জন্য দোয়ার ব্যবস্থা ছিল। লিগ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ইমরুল হাসান কিংস অ্যারেনায় উপস্থিত থাকায় বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচেই মূলত লিগ উদ্বোধনের ঘোষণা হয়েছে।

পাশাপাশি বাফুফে সভাপতির জন্য দোয়া কামনা করা হয়। কিংস অ্যারেনায় ইমরুল হাসান ছাড়াও নির্বাহী কমিটির চার সদস্য জাকির হোসেন চৌধুরি নুরুল ইসলাম নুরু, মহিদুর রহমান মিরাজ ও আমের খান উপস্থিত ছিলেন।

কাজী সালাউদ্দিনের হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। সেই ব্লক নিরসনে রিং প্রতিস্থাপনে যথেষ্ট নয়, তাই বাইপাস সার্জারি লাগবে। কাজী সালাউদ্দিনের বয়স এখন ৭০। এই বয়সে হৃদযন্ত্রে সার্জারি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হৃদযন্ত্র ছাড়াও আরও আনুষঙ্গিক জটিলতাও রয়েছে তার। সেই জটিলতার জন্য সার্জারি খানিকটা বিলম্বিত হচ্ছে বলে সালাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৯ পিএম | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com