শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক এবং প্রাণ-আরএফএল গ্রুপ-এর মধ্যে চুক্তি

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   210 বার পঠিত

প্রাইম ব্যাংক এবং প্রাণ-আরএফএল গ্রুপ-এর মধ্যে চুক্তি

সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, প্রাইম ব্যাংক পিএলসি. প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীদের ওয়ার্কিং ক্যাপিটালের যোগান সহজ করতে প্রাণ-আরএফএল গ্রুপ-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায়, প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীরা ১০ কোটি টাকা পর্যন্ত মর্টগেজ ফ্রি ওভারড্রাফট লোন সুবিধা পাবেন। উল্লেখ্য প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীরা তাদের সরবরাহকৃত পণ্যের বৈধ চালানের বিপরীতে ঝামেলামুক্ত এই ক্রেডিট সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার গতি ত্বরান্বিত করতে পারবেন। প্রাইম ব্যাংক এবং প্রাণ-আরএফএল দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই চুক্তি প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান এর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং প্রাণ-আরএফএল গ্রুপ-এর ডিরেক্টর ফাইন্যান্স উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com