শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রূপালী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ১৩.৭২ শতাংশ

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   120 বার পঠিত

রূপালী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ১৩.৭২ শতাংশ

ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর ১৩ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে ব্যাংকটির ২৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, দৈনিক গড় হিসাবে যা ছিল ৫ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ২০ ডিসেম্বর রূপালী ব্যাংকের শেয়ারদর ছিল ২৬ টাকা ৮০ পয়সা। গত বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ারদর দাঁড়ায় ৩১ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ২৫ টাকা ২০ থেকে ৩৮ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৪ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com