শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক ফার্স্ট ফান্ডের সর্বোচ্চ দরপতন

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   92 বার পঠিত

প্রাইম ব্যাংক ফার্স্ট ফান্ডের সর্বোচ্চ দরপতন

সংগৃহীত ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৩ জানুয়ারি) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯০ শতাংশ কমেছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৮ শতাংশ কমেছে।

বুধবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফু- ওয়াং ফুড, প্রিমিয়ার সিমেন্ট এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com