শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকের ১২টি উপশাখা উদ্বোধন

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   102 বার পঠিত

ইসলামী ব্যাংকের ১২টি উপশাখা উদ্বোধন

সংগৃহীত ছবি

আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১২টি উপশাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে ১২টি উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এসব উপশাখা উদ্বোধন করেন।

উপশাখাগুলোর মধ্যে রয়েছে- ঢাকার ইসিবি চত্বর, রাজশাহীর উপশহর ও তানোর, পটুয়াখালীর গলাচিপা, বরগুনার আমতলী, মাগুরার মোহাম্মদপুর, দিনাজপুরের হিলি, সিলেটের জকিগঞ্জ, নওগাঁর আত্রাই, পাবনার আতাইকুলা, কক্সবাজারের কালারমারছড়া ও চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার উপশাখা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মো. আলতাফ হুসাইন।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া। এছাড়া ৮টি জোন ও ১২টি শাখার প্রধান ও ১২টি উপশাখার ইনচার্জ, গ্রাহক, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে দেশের ব্যাংকিং খাতের সকল সূচকে শীর্ষস্থানে অবস্থান করছে। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের আস্থার ব্যাংক হিসেবে সর্বোচ্চ আমানত-বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে এ ব্যাংক। ব্যাংকের সেলফিনসহ অন্যান্য ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গঠনে এ ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি বলেন, এ ব্যাংক গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে পল্লি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩৪ হাজার গ্রামে ১৭ লক্ষ গ্রাহকের মাঝে বিনিয়োগ প্রদান করেছে যার মধ্যে প্রায় ৯২ শতাংশই নারী। এ ব্যাংকের বিনিয়োগকৃত বৃহৎ ও ক্ষুদ্র শিল্প, এসএমই ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে ১ কোটির বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com