শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাকের সেই শিক্ষককে চাকরিতে বহাল রাখার দাবি শিক্ষক ফোরামের

শিক্ষা ডেস্ক   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত

ব্র্যাকের সেই শিক্ষককে চাকরিতে বহাল রাখার দাবি শিক্ষক ফোরামের

সংগৃহীত ছবি

অনতিবিলম্বে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম।

সোমবার (২২ জানুয়ারি) জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির এক বিশেষ বৈঠকে এ দাবি করেন সংগঠনটি।

বৈঠকে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেন, লেকচারার আসিফ মাহতাবকে শিক্ষকতার পদ থেকে অব্যাহতি দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বাধীনভাবে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা বলতেই পারে। সামাজিক, ধর্মীয় ও মানবতাবিরোধী বিষয়ে কথা বলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে তা শিক্ষক সমাজের জন্য এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। অনতিবিলম্বে তাকে স্বপদে বহাল করার পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, সেক্রেটারি জেনারেল আব্দুস সবুর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক মু আল আমীন, প্রশিক্ষণ সম্পাদক মুহসিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক (খুলনা) কে এম জাহিদ তিতুমীর, কেন্দ্রীয় সদস্য আমীর হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৬ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com