শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংক এশিয়ার ১২তম বিশেষ সাধারণ সভা

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   95 বার পঠিত

ব্যাংক এশিয়ার ১২তম বিশেষ সাধারণ সভা

সংগৃহীত ছবি

ব্যাংক এশিয়ার ১২তম বিশেষ সাধারণ সভা গত মঙ্গলবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী সভার সভাপতিত্ব করেন। ওইদিন বেলা ১১টায় ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদসহ সব অংশগ্রহণকারী অনলাইনের মাধ্যমে সভায় যোগদান করেন। সভায় ব্যাংকের নিবন্ধিত নাম ʻব্যাংক এশিয়া লিমিটেডʼ থেকে ব্যাংক এশিয়া পিএলসিতে পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়, যা কোম্পানি আইন ১৯৯৪ (দ্বিতীয় সংশোধনী ২০২০) অনুসারে হবে এবং তদনুসারে কোম্পানির মেমোরেন্ডাম ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের প্রাসঙ্গিক ধারাগুলো সংশোধিত হবে।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ও জাকিয়া রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক রোমানা রউফ চৌধুরী, ফারহানা হক, মো. আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, নাফিস খন্দকার, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এস এম আনিসুজ্জামান এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com