শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকের দুই জোনে এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   139 বার পঠিত

ইসলামী ব্যাংকের দুই জোনে এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দিন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেশনে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জুবায়ের আজম হেলালী, মুহাম্মদ গোলাম রাব্বানী, এ কে এম মাহবুব মোরশেদ ও আহমেদ জুবায়েরুল হক, ঢাকা সাউথ জোনপ্রধান সিকদার মো. শিহাবুদ্দিন, ঢাকা নর্থ জোনপ্রধান বশির আহমদ এবং ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মো. শাহাদাত উল্লাহ। সম্মেলনে দুই জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com