ব্যাংকের খবর ডেস্ক | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত
সংগৃহীত ছবি
সোশ্যাল ইসলামী ব্যাংকের রাজশাহী অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সভা গতকাল স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং রাজশাহী অঞ্চলের প্রধান মো. শাহরিয়ার খান। রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা সভায় যোগ দেন। সভায় এ অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।
Posted ২:০০ অপরাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam