ব্যাংকের খবর ডেস্ক | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 242 বার পঠিত
সংগৃহীত ছবি
জেপি মরগানের সুপরিচিত ক্রস কারেন্সি সল্যুশন্স এক্সপেডাইটের মাধ্যমে ইবিএল রেমিট্যান্স সেবা প্রদান করবে। ইবিএল প্রধান কার্যালয়ে গতকাল এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন জেপি মরগান চেইস ব্যাংক এনএ (জেপিএমসি)-এর ব্যবস্থাপনা পরিচালক কিয়াট লিম ও ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
জেপিএমসির বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের প্রধান সাজ্জাদ আনাম, নির্বাহী পরিচালক শিবু থমাস ও বাংলাদেশ মার্কিন দুতাবাসের ইকোনমিক কর্মকর্তা জেমস গার্ডিনার, ইবিএল এএমডি আহমেদ শাহিন, ডিএমডি মেহ্দী জামান, কমিউনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ প্রধান মোহাম্মদ মামুনুর রশীদ, রেমিট্যান্স ব্যবসা বিভাগ প্রধান চৌধুরী বাহার ওয়াদুদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam