শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও পিএইচএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ০৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   189 বার পঠিত

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও পিএইচএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) ও প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার (পিএইচএ) মধ্যে স্বাস্থ্যশিক্ষা-বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২৯ ফেব্রুয়ারি পিএইচএ’র চেয়ারপারসন ড. তাসবিরুল ইসলাম এবং আইবিএফের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে পিএইচএ ও আইবিএফের পারস্পরিক সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে উঠবে। এর মাধ্যমে বিশ্বব্যাপী তরুণ চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রশিক্ষিত করার জন্য একটি সুযোগ তৈরি হবে। এছাড়া আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম বিনিময় ও গবেষণা প্রস্তাবনা তৈরি এবং যৌথ উদ্যোগে কাজের সুযোগ তৈরি হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com