ব্যাংকের খবর ডেস্ক | শনিবার, ০৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 128 বার পঠিত
সংগৃহীত ছবি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা ইস্ট জোন, ঢাকা সাউথ জোন ও ঢাকার পাঁচটি করপোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন সম্প্রতি যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ ও মো. আলতাফ হুসাইন, ডিএমডি মুহাম্মদ শাব্বির, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন এবং এসইভিপি মো. মাকসুদুর রহমান। ঢাকা ইস্ট জোনপ্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান সিকদার মো. শিহাবুদ্দীন।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam