শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী ব্যাংক পিএলসির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ১৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   59 বার পঠিত

সোনালী ব্যাংক পিএলসির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে দিনের শুরুতে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি এতিমখানায় ব্যাংকের পক্ষ থেকে এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ব্যাংকের এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com