শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ছবিতে আইপিএল তারকাদের ঈদ

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ছবিতে আইপিএল তারকাদের ঈদ

সংগৃহীত ছবি

চলছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। পুরো ক্রিকেট দুনিয়ার নানাপ্রান্তের খেলোয়াড় এসে ভিড় জমিয়েছেন ভারতের মাটিতে। টুর্নামেন্টে এখন প্রাথমিক পর্যায় চললেও এরইমাঝে জমতে শুরু করেছে পয়েন্ট টেবিলের দৌড়। দশ দলের এই টুর্নামেন্টে আছেন আফগানিস্তান, ভারত এবং বাংলাদেশের মুসলমান তারকারাও।

বৃহস্পতিবার নিজের আপনজনদের বাদ দিয়েই দলের সঙ্গে ঈদ উদযাপন করেছেন রহমানউল্লাহ গুরবাজ থেকে শুরু করে মোহাম্মদ সিরাজ বা মোহাম্মদ নবীর মতো তারকারা। আইপিএলের ব্যস্ত সূচির মাঝেই অবশ্য দলের সঙ্গে ঈদ পার করেছেন অনেকেই।

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তাদের তারকাদের ঈদ উদযাপনের ছবি।

কলকাতা নাইট রাইডার্স শিবিরে ঈদ উদযাপন করেছেন দুই আফগান তারকা আল্লাহ গজনফর এবং রহমানউল্লাহ গুরবাজ। দুজনেই আফগানিস্তানের তারকা। নিজেদের মধ্যেই ঈদ পার করেছেন দুজনে।

আইপিএলে ঈদের দিনই মাঠে নামতে হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা মোহাম্মদ সিরাজকে। দলে অবশ্য সিরাজ একা নন। মোহাম্মদ বোবাতকেও পেয়েছেন ঈদ উদযাপনের সঙ্গী হিসেবে।

সবচেয়ে বেশি আনন্দের মেলা দেখা গিয়েছে লখনৌ সুপার জায়ান্টসে। মহসিন খান, নাভিন-উল-হক এবং আরশাদ খান একসঙ্গে পালন করেছেন ঈদ উৎসব। পাঞ্জাবি, কাবুলি পরিহিত এই তারকারা হাসিমুখে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে।

এদিকে ঈদের দিনই আইপিএলের ম্যাচে মাঠে নামতে হবে মোহাম্মদ নবী আর মোহাম্মদ সিরাজকে। রাতে আইপিএলের একমাত্র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। সেখানেই হয়ত দেখা যাবে দুই তারকাকে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com