ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ২২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 95 বার পঠিত
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই-টেক সিটির ফেলিসিটি আইডিসিতে স্থানান্তরিত হয়েছে ন্যাশনাল ব্যাংকের ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস)। বুধবার (১৭ এপ্রিল) ফেলিসিটি আইডিসিতে এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের আইটিডি প্রধান কাজী কামাল উদ্দিন আহমেদ, ফেলিসিটি আইডিসি’র হেড অফ ফ্যাসিলিটি অপারেশন ফিরোজ আহমেদ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট জোহরা খানম তারানা সহ অন্যান্য আইটি বিষয়ক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Posted ২:২১ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam