ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 86 বার পঠিত
সংগৃহীত ছবি
দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ, বিশেষত রিকশাচালকদের কষ্ট লাঘবে তাদের মধ্যে দুই হাজার ছাতা উপহার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক পিএলসি।
করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মতিঝিল শাপলা চত্বরে শ্রমজীবীদের মধ্যে ছাতা উপহার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। এ সময় ব্যাংকের ডিএমডিগণ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজাররাসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ৫:২০ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam