ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ০৬ মে ২০২৪ | প্রিন্ট | 80 বার পঠিত
সংগৃহীত ছবি
এবি ব্যাংক পিএলসি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে সম্প্রতি যশোরে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ ও স্মার্টকার্ডের মাধ্যমে ‘সহজ ঋণ: স্মরণে বঙ্গবন্ধু’ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্য কর্মকর্তা ও এজেন্টরা।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam