ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ০৬ মে ২০২৪ | প্রিন্ট | 88 বার পঠিত
সংগৃহীত ছবি
রূপালী ব্যাংক পিএলসির বঙ্গবন্ধু এভিনিউ করপোরেট শাখা গত তিন মাসে এক হাজার ব্যাংক হিসাব খুলে মাইলফলক সৃষ্টি করেছে।
নতুন হিসাব খোলা উৎসাহিত করতে গতকাল রাজধানীর বঙ্গবন্ধুর এভিনিউ কর্পোরেট শাখায় ফিতা ও কেক কেটে এই সাফল্য উদ্যাপন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে ব্যাংকের কেন্দ্রীয় অঞ্চলের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মো. মাসুদুল হাসান ও শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. খায়রুল হোসেন রাজুসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam