শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী ব্যাংকের সিটিজেনস্ চার্টার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   79 বার পঠিত

সোনালী ব্যাংকের সিটিজেনস্ চার্টার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সংগৃহীত ছবি

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে সিটিজেনস্ চার্টার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলামের সভাতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন—অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও সিটিজেনস চার্টার বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট বদরে মুনির ফেরদৌস।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজারসহ সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা কমিটির সদস্যরা।

এ ছাড়াও সরাসরি এবং সারা দেশে মাঠপর্যায়ের সকল জেনারেল ম্যানেজারস অফিস, প্রিন্সিপাল অফিস, কর্পোরেট শাখা ও সকল শাখা প্রধানসহ সংশ্লিষ্টরা ভার্চুয়ালি অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com