শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিভিডেন্ড পুর্নবিবেচনায় বৈঠক করবে রূপালী ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   38 বার পঠিত

ডিভিডেন্ড পুর্নবিবেচনায় বৈঠক করবে রূপালী ব্যাংক

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য পুর্নবিবেচনায় বৈঠক করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৮ জুন সকাল ১১টায় পরিচালনা পর্ষদের এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও বিএসইসির সঙ্গে করা বৈঠকের বিষয়ে আলোচনা হবে।

এর আগে, গত ২ মে ডিএসইর ওয়েবসাইটে ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানায় রূপালী ব্যাংক। এতে বলা হয়, ব্যাংকটি ২০২৩ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেবে না।

এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএসইসির হস্তক্ষেপে বিনিয়োগকারীদের স্বার্থে ডিভিডেন্ড দেবে ব্যাংকটি।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে আলোচনা করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

উভয় পক্ষের আলোচনা শেষে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং শেয়ারবাজারের উন্নয়নে রূপালী ব্যাংকের পর্ষদ ডিভিডেন্ড দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে ব্যাংকটি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com