শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেয়ার কিনবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ০৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   84 বার পঠিত

শেয়ার কিনবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা

সংগৃহীত ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা নার্গিস আনোয়ার প্রতিষ্ঠানটির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, মার্কেন্টাইল ব্যাংকের ১০ লাখ শেয়ার কিনবেন প্রতিষ্ঠানটির অন্যতম একজন উদ্যোক্তা নার্গিস আনোয়ার। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট থেকে এই শেয়ার কিনবেন তিনি।

উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংক ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৫২৮ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৫টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৪ দশমিক ৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৬ দশমিক ৪৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৮৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৩৮ দশমিক ৩৮ শতাংশ শেয়ার।

ব্যাংক খাতের কোম্পানিটি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ টাকা ৮০ পয়সা। এর আগে ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭১ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে সাড়ে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২১ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com