জাতীয় ডেস্ক | রবিবার, ১৬ জুন ২০২৪ | প্রিন্ট | 69 বার পঠিত
সংগৃহীত ছবি
দিনপার হলেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় ঢল নেমেছে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে বেশিরভাগ যাত্রী এ টার্মিনালটি ব্যবহার করেন। দীর্ঘ পথের এ যাত্রায় ঈদের আগের দিন বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। এই সুযোগে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রার অনেক বাস খালি হয়ে ঢাকায় ফিরবে। তাই লস পুষিয়ে নিয়ে যাত্রীদের থেকে বাড়তি বাড়া আদায় করা হচ্ছে।
রোববার (১৬ জুন) সরেজমিনে মহাখালী বাস টার্মিনালে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে ময়মনসিংহের বাস ভাড়া ৩২০ টাকা কিন্তু ইমাম, সৌখিন, আলম এশিয়া পরিবহনের বাসে নেওয়া হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা।
ঈদের আগের দিন বাড়ি যেতে টার্মিনালে এসেছেন নূর-নবী নামে এক যাত্রী। ময়মনসিংহ যাবেন তিনি। এ রুটের অধিকাংশ বাসে বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ করে তিনি বলেন, প্রতিবার ঈদের সময় বাড়তি ভাড়া নেওয়া হয়, এর প্রতিকার কখনো হয় না।
অভিযুক্ত পরিবহন সংশ্লিষ্টদের দাবি, তাদের অধিকাংশ বাস ঢাকা ফিরবে খালি অবস্থায়। এছাড়া ঈদে কর্মীদের বেতন বোনাস দিতে হয়, তাই ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জুন ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam