শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড উদ্ধোধন

ব্যাংকের খবর ডেস্ক   |   সোমবার, ২৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   77 বার পঠিত

সংগৃহীত ছবি

গত ২০ জুন মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ‘এমডিবি ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড’র উদ্ধোধন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসাবে, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নাজমুল হুদা সরকার, রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান মো. রাশেদ আকতার এবং হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমানের উপস্থিতে ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ডের উদ্ধোধন করেন। এ সময়ে নতুন এই পরিসেবাটির জন্য বিশেষ ভাবে ডিজাইনকৃত প্ল্যাকার্ড যৌথভাবে উন্মচন করা হয়।

এখন থেকে ব্যাংকের গ্রাহকবৃন্দ মিডল্যান্ড ব্যাংকের মোবাইল অ্যাপের (মিডল্যান্ড অনলাইন) মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে তার ডিপিএস/এফডিআর’র বিপরীতে ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড সেবাটি গ্রহণ করতে পারবেন।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে ব্যাংকের ডিজিটালাইজড নতুন এই সংযোজনটির বাস্তবায়নের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ব্যাংকটি তার গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং চাহিদা মেটাতে একাধিক কাস্টমাইজড সমাধান প্রদান করে থাকে। ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির অধীনে ‘ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড’ ডিজিটালাইজড নতুন সংযোজনগুলির মধ্যে একটি।
অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ও আইটি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com