শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অন্তরঙ্গ ছবি ফোনের গ্যালারিতে থাকবে, পোস্ট হবে না : দীঘি

  |   বুধবার, ০৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   104 বার পঠিত

অন্তরঙ্গ ছবি ফোনের গ্যালারিতে থাকবে, পোস্ট হবে না : দীঘি

সংগৃহীত ছবি

কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে এই নায়িকার সঙ্গে এক ছেলের বেশ কিছু ছবি ভাইরাল হয়।

যেখানে দু’জনের খুনসুটি মুহূর্তগুলো ফুটে উঠে। এমনকি ওই ছেলের ফেসবুক প্রোফাইলেও দীঘির সরব উপস্থিতি দেখা মেলে। সেসময় ওই ছেলের সঙ্গে সম্পর্ক শুধুই বন্ধুত্ব বলে সম্বোধন করেন দীঘি।

এমনকি ছবিগুলো প্রসঙ্গেও দীঘির ভাষ্য ছিল, ‘আমরা তো লুকোচুরি করছি না। ছবিগুলো বন্ধু হিসেবেই তোলা। যেহেতু সে মিডিয়ার কেউ নয়, তাই আমি চাই তাকে নিয়ে এ বিষয়ে কোনো আলোচনার সৃষ্টি না হোক।’

এদিকে ওই নায়িকার সঙ্গে ছেলের ছবিগুলো নিয়ে অনেক সংবাদমাধ্যমেই সংবাদ প্রচার হয়েছে। যেখানে কিছু কিছু প্রতিবেদনে দীঘির সঙ্গে তরুণের ‘অন্তরঙ্গ’ ছবি প্রকাশ, এভাবেও শিরোনাম হয়েছে।

বিষয়টি মোটেও ভালোভাবে নেননি এই নায়িকা। তার কথায়, আমাদের ছবি নিয়ে কিছু জায়গায় সংবাদ হয়েছে। তাতে বলা হয়েছে ‘অন্তরঙ্গ’ ছবি। আসলে বিষয়টি মোটেও তা নয়। কেননা, অন্তরঙ্গ ছবি খুবই ভয়ংকর হয়। সেসব প্রকাশ্যে পোস্ট করা সম্ভব হয় না। আমার ফোন থেকে যে ছবি পোস্ট হবে, তা কখনো অন্তরঙ্গ হবে না। অন্তরঙ্গ সেটা হবে, যেটা আমার ফোনের গ্যালারিতে থাকবে, কিন্তু কখনো বের হবে না।

এই ছেলের সঙ্গে প্রেম করছেন কি না, এমন প্রশ্নে দীঘি বলেছিলেন- ‘না, তার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। আমরা খুব ভালো বন্ধু। ছোটবেলার বন্ধু। আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কিছু নেই।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:০০ অপরাহ্ণ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com