শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিংয়ের সিজন টু শুরু

  |   বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিংয়ের সিজন টু শুরু

রিয়েলিটি শো ‘‌আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং—সিজন টু’র সংবাদ সম্মেলন।

ফুড প্লেটিং নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো ‘‌আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং—সিজন টু’ শুরু হয়েছে। এবারের আয়োজনে যিনি চ্যাম্পিয়ন হবেন, তিনি পাবেন নগদ ১০ লাখ টাকা পুরস্কার। এছাড়া প্রথম রানারআপ ৫ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ ৩ লাখ টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী পাবেন ১ লাখ টাকা। এছাড়া শীর্ষ ৩০ প্রতিযোগীর জন্য রয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স ও আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট। সব মিলিয়ে সিজন টুতে রয়েছে ২০ লাখ টাকার পুরস্কার।

রাজধানীর একটি হোটেলে গতকাল এ-সংক্রান্ত ঘোষণা দেন আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম। তিনি বলেন, ‘আপনার ঘরের সাধারণ খাবারটা অসাধারণ হয়ে যাবে, যদি পরিবেশনটা সঠিকভাবে করা যায়। সেই জায়গা থেকেই এ শো শুরু করেছিলাম। প্রথম সিজনে ব্যাপক সাড়া মেলে, এ কারণে এবার আরো বড় পরিসরে পুরো বাংলাদেশের প্লেটিং আর্টিস্টদের এক ছাদের নিচে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি।’ ফুড প্লেটিং শিল্পের দেশীয় সংস্কৃতি ও নিজস্ব গল্পগুলো বিশ্বের কাছে তুলে ধরতে এবং আরো সমৃদ্ধ করতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন আকিজবশির গ্রুপের এ কর্মকর্তা।
এ আয়োজনের উদ্দেশ্য জানিয়ে মো. খোরশেদ আলম বলেন, ‘যেহেতু পরিবেশনের প্রডাক্টটি আকিজ টেবিলওয়্যারের, তাই এর মাধ্যমে আকিজের প্রডাক্টটি সারা দেশে ছড়িয়ে যাবে। এটি যদি সফল হয় তাহলে অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে নেয়া সম্ভব।’

২০২২ সালে প্রথমবারের মতো ফুড প্লেটিংবিষয়ক রিয়েলিটি শোর আয়োজন করা হয় জানিয়ে আকিজবশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান বলেন, ‘‌প্রাথমিকভাবে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে থেকে আনুমানিক ২০০ জনকে নিয়ে অডিশন হবে। সেখান থেকে ৩০ জনকে মূল পর্বে নেয়া হবে। এখানে খাবার রান্না করা থাকবে, প্রতিযোগীরা সেটি পরিবেশন করবেন।’

অনুষ্ঠানে প্রতিযোগিতার প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ বলেন, ‘‌এর আগে পৃথিবীতে প্লেটিংয়ের ওপর কোনো প্রতিযোগিতা হয়নি, এটাই প্রথম। ফুড আর্টিস্টরা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এ শিল্পটিকে এগিয়ে নিতে পারবে। এর মাধ্যমে খাবারের সৌন্দর্য ফুটিঁয়ে তোলা হবে।’

প্রাথমিকভাবে নিজের করা সেরা প্লেটিংয়ের ছবি তুলে তা নির্দিষ্ট ওয়েবসাইটে জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এরপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শেফরা বিচার-বিশ্লেষণের মাধ্যমে শীর্ষ ৩০ জনকে বাছাই করবেন, যারা মূল পর্বে নিজেদের আর্ট ও প্লেটিং স্কিল তুলে ধরবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com